Delivery Rules

GadgetPCB.com থেকে সারা বাংলাদেশে খুব সহজে ও নিরাপদে আপনার অর্ডার করা পণ্য পৌঁছে দেওয়া হয়। অর্ডার করার আগে নিচের নিয়মগুলো একটু দেখে নিন।

1. Delivery Locations

বাংলাদেশর প্রায় সব জেলা, শহর ও উপ-শহরে বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পণ্য পাঠানো হয়। আপনার এলাকা যদি কুরিয়ারের আওতার বাইরে হয়, তবে আমরা ফোন করে অন্য কোনো সুবিধার কথা জানিয়ে দেব।

2. Delivery Time

  • ঢাকার ভেতরে: অর্ডার কনফার্ম করার সাধারণত ১ থেকে ৩ দিনের মধ্যে পৌঁছে যায়।
  • ঢাকা উপ-এলাকা: অর্ডার কনফার্ম করার সাধারণত ১ থেকে ৩ দিনের মধ্যে পৌঁছে যায়।
  • ঢাকার বাইরে: কুরিয়ার ভেদে ২ থেকে ৫ দিন সময় লাগতে পারে।
  • বিশেষ দ্রষ্টব্য: সরকারি ছুটি, বড় কোনো ঝড়-বৃষ্টি বা হরতালের কারণে সামান্য দেরি হতে পারে।

3. Delivery Charges

  • ঢাকার ভেতরে: ৭০ টাকা।
  • ঢাকা উপ-এলাকা: ১০০ টাকা।
  • ঢাকার বাইরে: ১৩০ টাকা।
  • মাঝে মাঝে বিশেষ অফার বা বড় অর্ডারে (যেমন ১০,০০০ টাকার বেশি) ফ্রি ডেলিভারি থাকতে পারে।

4. Order Processing

টাকা বা অর্ডার নিশ্চিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমরা পার্সেল তৈরি করে কুরিয়ারে দিয়ে দিই। সন্ধ্যা ৪টার পরে বা ছুটির দিনে অর্ডার করলে তা পরের দিন সকালে কাজ শুরু হয়।

5. Delivery Confirmation & Tracking

পণ্য কুরিয়ারে দেওয়ার পর আপনাকে একটি ট্র্যাকিং নম্বর বা তথ্য দেওয়া হবে, যা দিয়ে আপনি জানতে পারবেন আপনার মাল কোথায় আছে। পণ্য নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাগজে স্বাক্ষর দিতে হবে।

6. Failed Delivery Attempts

ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় গিয়ে না পেলে আপনাকে ফোন করবেন। দুইবার চেষ্টা করেও যদি আপনাকে পাওয়া না যায়, তবে পার্সেল আমাদের অফিসে ফেরত চলে আসবে। ভুল ঠিকানা দিলে পরবর্তীতে আবার ডেলিভারি নিতে চাইলে বাড়তি খরচ দিতে হবে।

7. Cash on Delivery (COD) Rules

  • ঢাকা ও দেশের বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে (পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ) মাল নিতে পারবেন।
  • অতিরিক্ত বড় অর্ডারের ক্ষেত্রে কিছু টাকা অগ্রিম দিতে হতে পারে।
  • মাল হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের সামনে গোনার জন্য ক্যাশ টাকা প্রস্তুত রাখবেন।

8. Inspection and Acceptance of Goods

পণ্য নেওয়ার সময় বক্স বা প্যাকেট বাইরে থেকে ঠিকঠাক আছে কি না দেখে নিন। প্যাকেট ভাঙা বা ছেঁড়া মনে হলে সাথে সাথে কুরিয়ারম্যানের সামনে চেক করুন। প্যাকেট খুলে কোনো সমস্যা পেলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের কাস্টমার কেয়ারে জানিয়ে দিন।

9. Delayed or Lost Shipments

অনিবার্য কারণে দেরি হলে আমরা আগেই আপনাকে জানিয়ে দেব। কুরিয়ারের ভুলে যদি পার্সেল হারিয়ে যায় বা নষ্ট হয়, তবে GadgetPCB.com এর পুরো দায়িত্ব নেবে এবং আপনাকে নতুন পণ্য বা টাকা ফেরত দিয়ে দেবে।

10. Public Holidays and Exceptional Circumstances

সরকারি ছুটি, রাজনৈতিক হরতাল বা প্রাকৃতিক দুর্যোগের কারণে কুরিয়ার সার্ভিসের কার্যক্রমে কিছুটা বিলম্ব হতে পারে।

11. International Delivery

বর্তমানে আমরা শুধু বাংলাদেশের ভেতরেই মাল পাঠাই, দেশের বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা নেই।

12. Customer Support

হোয়াটসঅ্যাপ (WhatsApp): 01984101092
ইমেল (Email): gadgetpcb@gmail.com
লাইভ চ্যাট: আমাদের ওয়েবসাইটে থাকা হোয়াটসঅ্যাপ অপশন।
GadgetPCB.com-এ আপনার কেনাকাটা সহজ ও আনন্দদায়ক করতে আমরা সবসময় সচেষ্ট আছি!